বাংলাদেশ পুলিশের চারজন ডিআইজিকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রেলওয়ে পুলিশের ডিআইজি মাহবুব আলমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মনির হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
পুলিশ টেলিকমের ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
ঢাকা রেঞ্জ পুলিশের কার্যালয় নিযুক্ত অতিরিক্ত ডিআইজি ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে...
৯ মিনিট আগে
ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ ২০২২ সাল থেকে এই তহবিল থেকে কোনো টাকা পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দেখা যায় এই দুই ফান্ডে পর্যাপ্ত টাকা নেই।
১ ঘণ্টা আগে
বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অর্থনৈতিক-সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, ‘আজকের বিদ্যুৎ, গ্যাস ও অর্থনৈতিক-সংকট এগুলো কি আমাদের তৈরি? এগুলো ফ্যাসিবাদী সরকারের তৈরি।’
১ ঘণ্টা আগে
বর্তমান গ্যাস ও জ্বালানি-সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘১৮ বছরের জঞ্জাল পরিষ্কার করা তো ১৮ মাসে সম্ভব নয়। আজকের বিদুৎ, গ্যাস ও অর্থনৈতিক-সংকট এগুলো কি আমাদের তৈরি? এগুলো ফ্যাসিবাদী সরকারের তৈরি।’
৩ ঘণ্টা আগে