
গার্মেন্টসসহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরছেন ১৮০ জন বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাঁদের নিয়ে একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দীর্ঘ প্রক্রিয়ার পর আজ রাতে দেশে ফিরবেন এই ১৮০ বাংলাদেশি। তাঁদের ফেরত আনার পর বিমানবন্দরে জরুরি সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, প্রবাসে স্বপ্ন পূরণের আশায় অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাচারকারীদের বানানো ভিডিও দেখে আকৃষ্ট হন। কেউ কেউ ইউরোপে যাওয়ার আশায়, আবার কেউ উচ্চ বেতনের গার্মেন্টস চাকরির প্রলোভনে উজবেকিস্তান হয়ে কিরগিজস্তানে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তাঁরা বুঝতে পারেন, সবই প্রতারণা।
এর আগেও একই ধরনের কৌশলে পাচারকারী চক্র বাংলাদেশিদের মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে গিয়ে বিপাকে ফেলেছে।

গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপন করেছে আধুনিক ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) প্ল্যান্ট। এটি এমন একটি পরিবেশবান্ধব প্রযুক্তি, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও বাষ্প ব্যবহার করে ফলমূল ও শাকসবজিকে পোকা ও জীবাণুমুক্ত করা হয়...
২ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন।
৪ ঘণ্টা আগে
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনর্বাসন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছে সংস্থাটি।
৪ ঘণ্টা আগে