
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়।’
আজ রোববার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিন ফোনে আলাপ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পত্রিকায় দেখেছি, কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কী তথ্য-প্রমাণ আছে, এটা তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য-প্রমাণ নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন গিয়ে কারও সঙ্গে কথা বলতে হয় না তো, এটা আমার কাছে অলীক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়।”
উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেই স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।

দেশের চা-শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘদিনের সংকট নিরসনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা-শিল্পের সার্বিক উন্নয়নবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
বিদেশগামী কর্মীদের জরুরি আবাসন সংকট নিরসনে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
জাতীয়-আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন দিবস উদ্যাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজি ব্যবহার করে তীব্র শব্দদূষণ, জনউপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও গণমাধ্যমের স্বাধীন ভূমিকার মধ্যে ভারসাম্যের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
২ ঘণ্টা আগে