
বিদেশগামী কর্মীদের জরুরি আবাসন সংকট নিরসনে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) সকালে আশকোনাস্থ হজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই আবাসন ব্যবস্থা চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালনায় ‘ওয়েজ আর্নার্স সেন্টার’-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যুদ্ধ, বৈরী আবহাওয়া বা অন্য যে কোনো কারণে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হলে অনেক প্রবাসী বিমানবন্দরের আশপাশে আবাসন সংকটে পড়েন। তাঁদের ভোগান্তি কমাতেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ ক্যাম্পে অতিরিক্ত ১০০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে।
নতুন এই আবাসন ব্যবস্থায় পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি শয্যা থাকবে। প্রকল্পটির সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। বিদেশগামী কর্মীদের যাত্রাপথকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। হজ ক্যাম্পে এই আবাসন ব্যবস্থা চালু হলে সংকটকালীন সময়ে প্রবাসীদের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে।
পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরবরাহ লাইনে চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের কলকারখানাগুলোর উৎপাদনব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তবে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।
৪ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
৯ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
৯ ঘণ্টা আগে