অধস্তন আদালতের এজলাস ও খাসকামরার সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়। আজ বুধবার আইন মন্ত্রণালয় থেকে সকল জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেশব্যাপী প্রায় ৩৭৮টি নতুন আদালত সৃজন করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জেলার বিদ্যমান অবকাঠামোতে স্থান সংকুলান না হওয়ায় নতুন আদালতের বিচারকগণ এজলাস শেয়ারিং করে বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। যা মামলার দ্রুত নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
চিঠিতে বলা হয়, নতুন আদালত ভবন নির্মাণ একটি দীর্ঘমেয়াদি ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান আদালত ভবনগুলোর সক্ষমতা অনুযায়ী সেগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অথবা অভ্যন্তরীণ রূপান্তরের মাধ্যমে নতুন এজলাস ও খাসকামরা তৈরি করা দ্রুততম সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
তাই, নতুন আদালতসমূহের জন্য প্রয়োজনীয় এজলাস ও খাসকামরা নিশ্চিতকল্পে বিদ্যমান আদালত ভবনের সক্ষমতা অনুযায়ী ঊর্ধ্বমুখী সম্প্রসারণ বা রূপান্তরের প্রয়োজনীয় প্রাক্কলন সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগ দ্বারা প্রস্তুত করে জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, গত ১০ জুন দৈনিক আজকের পত্রিকায় ‘ভাগাভাগি করে চলে বিচার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ২৪১টি এজলাস সংকটের কথা উল্লেখ করা হয়। এরপরই নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।

রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
৩ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৬ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
৭ ঘণ্টা আগে