তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সুলতানকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার দেবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে তাঁর এই সফর বলে কূটনীতিকেরা জানিয়েছেন। সুলতান বলকিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন ব্রুনেইয়ের সুলতান। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সাভার থেকে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন। ঢাকা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
আজ সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন। এরপর সুলতান বলকিয়াহ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করবেন। পরে সুলতানের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি।
আগামীকাল রোববার সকালে সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে বৈঠক করবেন।
বৈঠকের পর সুলতান ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া এবং দুই দেশের নাবিকদের সনদের স্বীকৃতিসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হতে পারে। সুলতান বলকিয়াহ ১৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে দেশের কোথাও কোথাও বিক্ষোভ, বিদ্যুৎ অফিসে হামলার চেষ্টাও হয়েছে। সে কারণে অনেক বিদ্যুৎ অফিস নিরাপত্তা চেয়ে থানা-পুলিশকে জানিয়েছে। তবে বগুড়া, সিরাজগঞ্জ ও যশোরে দেখা গেছে ভিন্ন চিত্র। এই তিন জেলায় বিদ্যুৎ কম যাচ্ছে কিংবা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
৩ ঘণ্টা আগে
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমাদের একটাই পরিচয় আমরা এই ভূখণ্ডের মানুষ, আমরা বাংলাদেশি...
৮ ঘণ্টা আগে
অবশেষে বন্ধ থাকা একটি এলএনজি টার্মিনালে এলএনজিবাহী কার্গো ভিড়েছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে গ্যাসের স্বল্পতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে...
৯ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
১৮ ঘণ্টা আগে