আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ছাড়িয়ে গেছে। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৩৬২ জন এবং নারী ভোটারের সংখ্যা ২০ হাজার ১০৯ জন।
বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। দেশভিত্তিক নিবন্ধনের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
সৌদি আরব: ৫১ হাজার ৫৭২ জন
যুক্তরাষ্ট্র: ১৯ হাজার ৫৭৮ জন
কাতার: ১৩ হাজার ৮৯ জন
সংযুক্ত আরব আমিরাত: ১২ হাজার ৪৯২ জন
মালয়েশিয়া: ১২ হাজার ১১৬ জন
সিঙ্গাপুর: ১২ হাজার ১০৬ জন
যুক্তরাজ্য: ১১ হাজার ১৯৬ জন
দক্ষিণ কোরিয়া: ৯ হাজার ৫১০ জন
কানাডা: ৯ হাজার ২৬৯ জন
ওমান: ৮ হাজার ৭০৭ জন
অস্ট্রেলিয়া: ৭ হাজার ৯২৩ জন
ইতালি: ৭ হাজার ৬০৭ জন
জাপান: ৬ হাজার ৯৬৯ জন
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। আগে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় থাকলেও, এখন তা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি)-এর ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন সারা বিশ্বের যেকোনো জায়গা থেকেই আমাদের অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন রেজিস্ট্রেশন করতে পারেন।’
প্রবাসী ভোটার ছাড়াও ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে ভোট দিতে তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন।
পোস্টাল ব্যালট পেপার সঠিক সময়ে ভোটারদের কাছে পৌঁছে দিতে সঠিক ঠিকানা প্রদানের উপর গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। ইসি এক বার্তায় জানায়, পোস্টাল ব্যালট পেতে হলে অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসী ভোটারকে তাঁর অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দিতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করা ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে পাঠানো সম্ভব হবে না।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে। তবে ইন্টারনেট ভিপিএন ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

রেলের দুটি রুটে নতুন আন্তনগর ট্রেন চালু, পুরোনো কারখানার আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপন, অকেজো ডেমু ট্রেনকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেনে রূপান্তর ও জনপ্রিয় রুটে বেসরকারি ট্রেন চালুর মতো বিভিন্ন নতুন উদ্যোগের কথা ভাবছে রেলপথ মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি ও বিরোধী দল। আজ বৃহস্পতিবার প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার দেশে শুরু হচ্ছে সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা। এই যাত্রা শুরু হচ্ছে নবম সংসদের পর প্রশ্নবিদ্ধ নির্বাচনের তিনটি সংসদ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগের পতন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের ধাপ পেরিয়ে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের পক্ষ থেকে ফোনালাপ নিয়ে ইসহাক দার তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘মোহাম্মদ ইসহাক দারের আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছেন। এ সময় তাঁরা মধ্যপ্রাচ্য এবং বৃহত্তর অঞ্চলে ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি...
৮ ঘণ্টা আগে