Ajker Patrika

তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩: ০৩
তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়
তারেক রহমানের জন্য পাঠানো ফুল ও মিষ্টি। ছবি: বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ শনিবার সন্ধ্যায় গুলশানের দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁর পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত