
মার্কিন সরকার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তাগিদ দিয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র বিভাগ ২০২২ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এক প্রতিবেদনে এ তাগিদ দিয়েছে। ওয়াশিংটন থেকে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনের বাংলাদেশ বিষয়ক অংশে বলা হয়েছে, বহু স্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া ও আহমদিয়া সম্প্রদায়ের সদস্যরা সারা বছর হয়রানি ও সহিংসতার শিকার হয়েছে। বছরের বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে তাদের হয়রানি করা হয়। সহিংসতা চালানো হয় তাদের বিরুদ্ধে। অনেক স্থানে বাউলদের ওপরও হামলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
এতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে এসব সম্প্রদায়ের অনেক শিক্ষার্থী নিজ নিজ ধর্মীয় বিষয় পড়ার সুযোগ পায় না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক মসজিদের কমিটিতে ক্ষমতাসীন দল ও স্থানীয় প্রশাসনের লোকদের অন্তর্ভুক্তির মাধ্যমে ইমাম নিয়োগে প্রভাব বিস্তার করা হয়। এর ফলে সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দেওয়া থেকে অনেক ইমাম বিরত থাকেন। এছাড়া বিচ্ছেদের পর দেনমোহর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক নারী বঞ্চিত হন।

এ দুই মামলায় জামিন বহাল থাকায় সেলিনা হায়াৎ আইভীর কারাগার থেকে মুক্তি পেতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, এর আগে ১০টি মামলায় আইভীর জামিন বহাল রয়েছে আপিল বিভাগে।
১৯ মিনিট আগে
যে নির্বাচন হয়ে গেল তার অভিজ্ঞতার আলোকে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন ইউএন উইমেন প্রতিনিধিরা। নির্বাচনে নারী প্রতিনিধিদের উপস্থিতি কম থাকার বিষয়ে জানতে চেয়েছেন। কীভাবে বাড়ানো যায় সেটা বলেছেন। ‘আমরা বলেছি ৭ জন নারী সংসদ সদস্য আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী আরও ছিল।
২৩ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
হামের টিকা নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। একই সঙ্গে ড. ইউনূস ও তাঁর সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।
৪ ঘণ্টা আগে