
ভ্যাটিকানে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বিশ্বনেতা ও রাজপরিবারের সদস্যরা রোমে সমবেত হয়েছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
আজ শনিবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্যাটিকানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করার সময় ড. ইউনূসকে অভ্যর্থনা জানান। যেখানে পোপের নশ্বর দেহ শায়িত ছিল, সেখানে প্রধান উপদেষ্টা প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি বিশ্বের ১৩০টির বেশি দেশের নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেন।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আগে ও পরে প্রধান উপদেষ্টা বিভিন্ন বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। যাঁদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।
কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডরের প্রেসিডেন্ট, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর যুবরাজ আলবার্ট, নরওয়ের যুবরাজ ও যুবরাজ্ঞী, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের যুবরাজ ও যুবরাজ্ঞী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারির সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন ড. ইউনূস।
ভিআইপি অতিথিদের তৃতীয় সারিতে বসতে দেখা গেছে প্রধান উপদেষ্টাকে। তাঁর পাশে ছিলেন প্রিন্স উইলিয়াম ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ।

সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া জানতে পারবেন এবং বিভ্রান্তি বা হয়রানির শিকার হবেন না বলে উল্লেখ করেন তিনি।
২২ মিনিট আগে
গত ১০ জুলাই ঢাকেশ্বরী মন্দিরে পাত্র লিটন চন্দ্র বিশ্বাসের সঙ্গে তাসনুভা আনান ওরফে শিশিরকে কনে হিসেবে উপস্থাপন করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটিকে বাংলাদেশে প্রথম ট্রান্সজেন্ডার বিয়ে হিসেবে প্রচার করা হয়। বিয়ের সময় শিশির বিশ্বাস নামে যে জাতীয় পরিচয়পত্র মন্দির
২৬ মিনিট আগে
কক্সবাজারে জমির নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে ৯ শতক জমি লিখে নেওয়ার অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিবের দায়িত্বে থাকা পঙ্কজ বড়ুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে পঙ্কজ বড়ুয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ...
৩৭ মিনিট আগে
সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ ও গুরুত্বারোপ করা হয়। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তার সেবা পায় এবং রাজনৈতিক বিবেচনা করা না হয়, সে বিষয়ে আমরা বলেছি। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি সার্বিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনা হয়
১ ঘণ্টা আগে