
লিবিয়ার স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি পূরণে বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে বাংলাদেশের কাছে প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছে দেশটি।
গত বৃহস্পতিবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহর সঙ্গে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল-গৌজের দ্বিপক্ষীয় বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতে বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী লিবিয়ার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বর্তমানে কর্মরত পেশাজীবীরাও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রদূত মো. হাবীব উল্লাহ বেতন-ভাতা নিয়মিত করায় লিবিয়ার সরকারকে ধন্যবাদ জানান এবং যেসব পেশাজীবীর বেতন এখনো অনিয়মিত রয়েছে, তা দ্রুত সমাধানের অনুরোধ করেন। পাশাপাশি বকেয়া পরিশোধ, চুক্তি নবায়ন ও রেমিট্যান্স প্রেরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জবাবে লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন এবং বেতন প্রদানে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেন। বেতন-ভাতা নিয়মিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বকেয়া পরিশোধে একটি বিশেষ কমিটি কাজ করছে বলে জানান তিনি। একই সঙ্গে স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে যোগ্য পেশাজীবী নিয়োগে সহযোগিতা কামনা করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
বৈঠকের শেষে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ জোরদার রাখা এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৬ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৯ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৯ ঘণ্টা আগে