Ajker Patrika

সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেট প্রতিনিধি
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আজ সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ছবি: আজকের পত্রিকা

সিলেট এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে তাঁকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে বেরিয়ে রাষ্ট্রপতি সোজা সিলেট সার্কিট হাউজে যান। সার্কিট হাউজে পৌঁছার আগে সিলেটের বিমানবন্দর রোডের বিভিন্ন পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, কিনব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ রাষ্ট্রপতিকে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বর্তমানে তিনি সার্কিট হাউজে অবস্থান করছেন।

এরপর তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত