
সারা দেশে চলমান উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়ার হার ৩৬ দশমিক ১ শতাংশ। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনার মো. আলমগীর এ তথ্য জানান।
মো. আলমগীর জানান, যেসব উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভোট পড়ার হার ৩১ দশমিক ৩১ শতাংশ এবং ব্যালট পেপারের মাধ্যমে যেসব উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেখানে গড়ে ভোট পড়েছে ৩৭ দশমিক ২২ শতাংশ।
সবচেয়ে বেশি ভোট পড়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়। এখানে ৭৩ দশমিক ১৬ শতাংশ ভোট পড়েছে। আর সবচেয়ে কম ১৭ শতাংশ ভোট পড়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
গতকাল বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ করা হয়। বিএনপির অংশগ্রহণবিহীন এই নির্বাচনে বেশির ভাগ উপজেলায় লড়াই হয় মূলত আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সরকারের এই নির্বাচন। সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি বিভিন্ন মহলে বেশ আলোচনায় ছিল। এ কারণে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটার উপস্থিতি বাড়াতে স্বতন্ত্র প্রার্থীদের ভোটারের স্বাক্ষর নেওয়ার ঝামেলা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে বক্তব্য দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে তিনি দুদকের কাছে ৩০ দিন সময় চেয়েছেন।
৫ মিনিট আগে
ডেঙ্গু নির্মূলে ইতিহাস পর্যালোচনা করে বাস্তবভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, প্রায় দুই হাজার বছর ধরে মানুষ ডেঙ্গুর সঙ্গে লড়াই করছে।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। রায় ঘোষণার জন্য আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
৩ ঘণ্টা আগে
সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে, সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে