
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকেলে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। এই সংবাদ সম্মেলনে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের খতিয়ান তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনের লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনী ইশতেহার ধরে ধরে যে তা বাস্তবায়ন করা যায়, বিএনপি তা অর্জনের মাধ্যমে নজির স্থাপন করেছে। গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের অগ্রগতি এই সম্মেলনে বিশদভাবে তুলে ধরা হবে।’
সালেহ শিবলী আরও উল্লেখ করেন, ‘জনগণের ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া এবং জবাবদিহি নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। মূলত এই উদ্দেশ্যেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’
ইশতেহারের অগ্রগতির পাশাপাশি দেশের চলমান প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও এই সংবাদ সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারের ত্রাণ কার্যক্রম ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত এই সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকার কী ধরনের দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি আইনি ও আর্থিক পদক্ষেপ নিয়েছে, তাও স্পষ্ট করা হবে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। পরবর্তী সময়ে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মেয়াদের সরকার শপথ গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করে।
আজ ১৮ জুলাই সরকারের দায়িত্ব গ্রহণের ঠিক পাঁচ মাস পূর্ণ হলো।

আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
১৪ মিনিট আগে
রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
২৮ মিনিট আগে
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণেরা চীনে যাচ্ছে এবং সম্পর্ক গড়ে তুলছে। তারেক রহমানের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল করেছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের সময়ও আমরা দলটির সঙ্গে যোগাযোগ রেখেছি।’
১ ঘণ্টা আগে
আট জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার পানি নেমে গেলেও নিচু কিছু এলাকা এখনো জলাবদ্ধ। সেসব এলাকায় বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হারই বেশি।
১৪ ঘণ্টা আগে