
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার হন আনিসুল হক ও সালমান এফ রহমান।
গ্রেপ্তারকালে আনিসুল হককে তল্লাশি করে ঘিয়ে রঙের ব্যাগে রক্ষিত বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এর মধ্যে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার, ৭২৬ সিঙ্গাপুরি ডলার ছিল।
সালমান এফ রহমানের ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইচ ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ ইউএই দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরি ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৫০ হাজার টাকা, ৬ হাজার ২৩০ ভুটানের মুদ্রা, ২ হাজার ভারতীয় রুপি এবং ৩ হাজার ২২০ থাইল্যান্ডের বাথ।
নিউমার্কেট থানার উপপরির্দক লিয়াকত এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশ জানায়, নিউমার্কেট থানার এক মামলায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ তাঁদের আদালতের উপস্থাপন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত দুজনের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর সায়েন্স ল্যাবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই যুবক নিহত হন। তাঁদের মধ্যে একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অপরজন নিউমার্কেট এলাকার হকার শাহজাহান। এই ঘটনায় পুলিশ দুটি হত্যা মামলা এবং একটি ভাঙচুরের মামলা করে।
ছাত্র–জনতার আন্দোলন চলতি আগস্টের প্রথম সপ্তাহে তীব্র থেকে তীব্রতর হয়। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লংমার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সরকারের বড় আমলা, পুলিশ, মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে।

দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের জনগণ জুলাইয়ে একটি নতুন সূর্যের উদয় প্রত্যক্ষ করেছে। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। বিএনপি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে...
২ মিনিট আগে
বৈঠকে অংশ নেন, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) বাইবা জারিনা এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আনজা কারস্টেন।
১৪ মিনিট আগে
১৯৮১ সালের ২৯ ও ৩০ মে’র রাতের সন্ধিক্ষণ। প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক। রাত দেড়টা। চট্টগ্রাম সেনানিবাসের পেছন দিক দিয়ে সতর্ক দৃষ্টি এড়িয়ে একটা সাদা টয়োটা গাড়ি আর দুটো আর্মি পিকআপ বেরিয়ে এল আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে। পাবলিক স্কুল রোড হয়ে যাত্রা করল কালুরঘাট ব্রিজের দিকে...
৩৫ মিনিট আগে
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
৪০ মিনিট আগে