
দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। গত ১০ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। দেশের ইতিহাসে প্রথম কোনো আইজিপির বিরুদ্ধে এই নোটিশ জারি হলো।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর আজকের পত্রিকা'কে রেড নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে রেড নোটিশ জারি হলেও এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় আসেনি। এ জন্য আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। সেগুলো শেষ হওয়ার পর রেড নোটিশ ওয়েবসাইটেও দেখা যাবে।
এআইজি বলেন, দুদকের একটি মামলায় তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ছিল, সেই মামলার কাগজপত্র ইন্টারপোলকে পাঠানো হলে তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি করে সংস্থাটি।
পুলিশ সদর দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে আদালতের নির্দেশে রাষ্ট্রপক্ষ বা তদন্ত সংস্থা দুদকের অনুরোধের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করে। এই প্রক্রিয়াতেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত বেনজীরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়।
দুদকের আবেদনের ভিত্তিতে আদালত নির্দেশনা দেওয়ার পর ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ শুরু করে এনসিবি। আর্থিক দুর্নীতি ও অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল ইন্টারপোল রেড নোটিশ জারি করে।
বেনজীর আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মামলার নথিতে তিনি সপরিবারে পলাতক।
এদিকে, চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিষয়টি বর্তমানে ইন্টারপোলের আইনি পর্যালোচনার আওতায় রয়েছে। তাদের বিরুদ্ধেও যে কোনো সময় রেড নোটিশ জারি হতে পারে।
আরও খবর পড়ুন:

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারির সঙ্গে পালনের লক্ষ্যে সারা দেশে ১১৪টি ভেন্যুতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ নেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
১৭ মিনিট আগে
দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় দাবি করলেও সংসদীয় কমিটির বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। তাঁরা জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাগজ-কলমের হিসাবের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল নেই এবং তাঁদের নিজ নিজ এলাকায় কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না...
৩০ মিনিট আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, ইইউ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে
১ ঘণ্টা আগে