
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম-খুন ও বৈষম্যবিরোধী আন্দোলনে দেড় সহস্রাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে মামলা হলেও বিচার দৃশ্যমান কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বাইরে থাকা মামলাগুলোয় তেমন অগ্রগতি নেই। আওয়ামী লীগ আমলের গুম-খুন ও জুলাই আগস্টের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার চলছে ২১টি মামলার। কিন্তু প্রায় দেড় বছর পার হলেও বিচার শুরু হয়নি আওয়ামী লীগের ১৩ হেভিওয়েট আসামির।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সে হিসেবে এখনো বিচার শুরু হয়নি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডা. দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম ও সাবেক এমপি সোলায়মান সেলিমের।
জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে কোনো হেভিওয়েট নেই। সব আসামিকেই আমরা আসামি মনে করি। পর্যায়ক্রমে সবার বিচার হবে। আমাদের সুস্পষ্ট মেসেজ হলো, যাঁরা কোনো অন্যায় করেননি, তাঁরা হয়রানির শিকার হবেন না। কিন্তু যাঁরা প্রকৃত অপরাধী, তাঁদের প্রাপ্য সাজা পেতে হবে।’
ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আমির হোসেন আমু ও আব্দুর রাজ্জাকের বিষয়ে তদন্ত সংস্থা প্রতিবেদন দিয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এগুলো এখন অভিযোগ গঠনের জন্য অপেক্ষমাণ। এ ছাড়া শাজাহান খান, জাহাঙ্গীর আলম ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বিষয়ে তদন্ত শেষ দিকে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ট্রাইব্যুনালে ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে বিচার চলছে ২১টি মামলার। যার ১৬টি ট্রাইব্যুনাল-১-এ এবং পাঁচটি ট্রাইব্যুনাল-২-এ। এসব মামলায় আসামি রয়েছেন ২২১ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ৫৩ জন ও পলাতক ২৩৩ জন। এর বাইরে ট্রাইব্যুনাল-১-এ বিবিধ মামলা হিসেবে তদন্ত চলছে ৩২টির। এসব মামলার ২০১ জন আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন ৯১ জন ও পলাতক ১০৯ জন। ট্রাইব্যুনাল-২-এ বিবিধ মামলা হিসেবে তদন্ত চলছে দুটির। এসব মামলার ছয় আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন পাঁচজন ও জামিনে রয়েছেন একজন। দুই ট্রাইব্যুনালে সেনাবাহিনী, পুলিশ, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা-কর্মী মিলে মোট আসামির সংখ্যা ৪৫৭। তাঁদের মধ্যে ২৯৩ জনই পলাতক।
পলাতক আসামিদের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, পলাতক আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়া দরকার, তা নেওয়া হবে।
পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আগে তদন্ত কর্মকর্তার গ্রেপ্তারের ক্ষমতা ছিল না। ট্রাইব্যুনালের আদেশ নিয়ে গ্রেপ্তার করতে হতো। এই সুযোগে অনেকে আত্মগোপন করে দেশত্যাগও করেছেন। এ কারণে অনেককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিন মামলায় রায়
বিচার শুরুর পর এরই মধ্যে দুই ট্রাইব্যুনালে রায় হয়েছে তিনটি মামলার। এর মধ্যে ট্রাইব্যুনাল-১ দুটি মামলায় রায় দিয়েছেন। এসব মামলায় গ্রেপ্তার থাকা আসামি পাঁচজন ও পলাতক ছয়জন। ট্রাইব্যুনাল-২-এ রায় হওয়া মামলায় গ্রেপ্তার থাকা আসামি সাতজন ও পলাতক আটজন। ক্ষমা পেয়েছেন একজন। গ্রেপ্তার আসামিদের মধ্যে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ নেতা-কর্মী ৭৪ জন, পুলিশ সদস্য ৬৫ জন, সেনাবাহিনীর সদস্য ২০ জন ও আনসার সদস্য একজন।
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর প্রথম রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় গত ২৬ জানুয়ারি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল-১। এ মামলার আরও পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় গত ৫ ফেব্রুয়ারি ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল-২। এ মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার রাজসাক্ষী আবজালুর রহমানকে ক্ষমা করেছেন ট্রাইব্যুনাল।
রায়ের অপেক্ষায় দুই মামলা
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলা বর্তমানে রায়ের জন্য অপেক্ষমাণ। এর মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলাটি রায়ের জন্য ট্রাইব্যুনাল-২-এ অপেক্ষমাণ রয়েছে গত ২৭ জানুয়ারি থেকে। আর রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় করা মামলা ট্রাইব্যুনাল-১-এ রায় ঘোষণার জন্য রয়েছে। এই দুই মামলায় মোট আসামি ৩৫ জন। এসব মামলায় গ্রেপ্তার রয়েছেন সাতজন।
জুলাই-আগস্টে সারা দেশে চালানো মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করার জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে ২০২৪ সালের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। পরে ওই বছরের ১৮ অক্টোবর শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে শুরু হয় ট্রাইব্যুনালের কার্যক্রম। গত বছরের ৮ মে ট্রাইব্যুনাল-২ গঠন করে সরকার। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয় হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে।

পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বুধবার সকালে এক বৈঠকে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরকে বলেছেন, বাংলাদেশ সরকার এ চুক্তির বাস্তব
৫ মিনিট আগে
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়টি সামনে এনে গ্রাহকদের গ্যাস-বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া, সব ধরনের আলোকসজ্জা পরিহার করা এবং ব্যক্তিগত গাড়ি বাদ রেখে গণপরিবহনে যাতায়াত করার অনুরোধ করেছে সরকার।
১ ঘণ্টা আগে
তিনজন সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাঁদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়...
১ ঘণ্টা আগে