
দেশে জেলায় জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণসহ বৈচিত্র্যময় কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের এক বছর পালিত হবে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কর্মসূচি তুলে ধরেন। আগামী ১ জুলাই থেকে এসব কর্মসূচি শুরু হবে। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
উপদেষ্টা বলেন, ‘এ কর্মসূচির মূল উদ্দেশ্য–জুলাইয়ে যে রকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সে অনুভূতি ফিরিয়ে আনা।’
এ কর্মসূচির আওতায় জুলাই–আগস্ট আন্দোলনের শহীদদের জন্য আগামী ১ জুলাই শহীদদের বিদেহী আত্মার স্মরণে প্রার্থনা করা হবে। জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। জুলাই শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি চালু করা হবে।
আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছর শাসনামলের জুলুম নির্যাতনের ওপর আগামী ৫ জুলাই সারা দেশে পোস্টার সাঁটা হবে। আগামী ৭ জুলাই জুলাইফরএভার (ডট) ওআরজি ওয়েবসাইট চালু করা হবে।
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আগামী ১৪ জুলাই জেলায় জেলায় স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। প্রামাণ্যচিত্র, জুলাইয়ের গান ও ড্রোন শো পরিবেশিত হবে। দিনটি জুলাই নারী দিবস হিসেবে পালিত হবে।
১৫ জুলাই ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ স্মরণ অনুষ্ঠান হবে। চট্টগ্রামে পরিবেশিত হবে জুলাইয়ের গান। উভয় স্থানে হবে ড্রোন শো। গণঅভ্যুত্থানে শিক্ষকদের অবদান স্মরণ করা হবে ১৭ জুলাই। সেদিন বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অভিজ্ঞতা বর্ণনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী হবে।
১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট, জুলাইয়ের গান ও ম্যারাথনসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। শহীদদের স্মরণে ১৯ জুলাই নরসিংদী ও সাভারে সমাবেশ হবে। ২০ জুলাই বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই স্মরণ সমাবেশ হবে। ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী শহীদদের স্মরণে সমাবেশসহ বিভিন্ন স্থানে কর্মসূচি থাকবে। ২২ জুলাই জাহাঙ্গীরনগরে ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও ঢাকায় রাজু ভাস্কর্যের সামনে জুলাইয়ের কবিতা পাঠের আয়োজন থাকবে।
২৩ জুলাই ঢাকায় ও বিদেশে প্রবাসীদের যুক্ত করে বিভিন্ন অনুষ্ঠান হবে। ২৪ জুলাই শিশু শহীদদের স্মরণ করা হবে। দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই দেশের বিভিন্ন প্রান্তে ছোট মঞ্চ প্রস্তুত করে নাটক দেখানো হবে। ২৬ জুলাই ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসংগঠনগুলোর জমায়েত ও বাংলা একাডেমিতে জুলাইয়ের ওপর প্রকাশিত বইয়ের মেলা হবে।
২৭ জুলাই বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যদের নিয়ে বিভিন্ন কর্মসূচি থাকবে। ২৮ জুলাই অভ্যুত্থানে স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠান ও ‘চিকিৎসা নেই, লাশ নেই’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী হবে। ২৯ জুলাই গাজীপুর অথবা সাভারে শ্রমিক সমাবেশ হবে। ৩১ জুলাই দেশের সব মহাবিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। ১ আগস্ট জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
২ আগস্ট জুলাইয়ের মায়েরা শীর্ষক বিভিন্ন অনুষ্ঠান সব জেলায় হবে। ৩ আগস্ট রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা হবে।
৪ আগস্ট জুলাই যোদ্ধাদের সমাবেশ ও কার্টুন প্রদর্শনী, ৫ আগস্ট (৩৬ জুলাই) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, ড্রোন শোসহ বিভিন্ন কর্মসূচি থাকবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাগেরহাট-২ আসনের জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক বলেন, ‘এ দেশের মানুষ যখন ফ্যাসিবাদের অত্যাচারের মধ্যে জীবন কাটিয়েছে, ঠিক সে সময় ফ্যাসিবাদের পক্ষে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছেন। সে জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ জানাই, তাদের কারণে শুধু আমি নই, আমার মতো অনেকে এলাকার
৩৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানে সবার অবদান আছে উল্লেখ করে বিএনপিদলীয় সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘এখন আমি আশঙ্কা করছি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একক কৃতিত্ব দাবির। এ আন্দোলনে সবার অবদান আছে। জুলাই গণ-অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়। কেউ যেন সে চেষ্টা না করে।’
৪৩ মিনিট আগে
আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তাঁর প্রথম সরকারি সফর। সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বরাত দিয়ে এ...
২ ঘণ্টা আগে
মিয়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
৩ ঘণ্টা আগে