যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে বন্দুকধারীর গুলিতে রওনাক রাতিন (২০) নামের এক বাংলাদেশি কলেজছাত্র নিহত হয়েছেন। ১২ অক্টোবর বিকেলে বাফেলো শহরের কাছাকাছি চিকতোওয়াগায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই দিন বিকেল ৫টার আগে সিডার রোডে এক ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে জরুরি ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রওনাক রাতিনকে গুরুতর আহত অবস্থায় পায়। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ইসিএমসি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে রাতিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাতিনের পরিবারের সদস্যরা জানান, গাড়ি পার্কিং নিয়ে মতবিরোধের কারণে প্রাথমিক বিরোধ শুরু হয়েছিল। রাতিন একটি খালি লটের সামনের রাস্তায় গাড়ি পার্ক করেছিলেন। গুলি চালানোর আগে তাঁর এবং আশপাশে বসবাসকারী একজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
পুলিশের ভাষ্য, পুলিশে কল করা ব্যক্তি নিজেকে হামলাকারী পরিচয় দিয়েছিলেন এবং ঘটনাস্থলে পুলিশের জন্য অপেক্ষা করেছিলেন। পুলিশ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যা দিয়ে রাতিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।
রওনাক রাতিন পড়াশোনা করতেন স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষে। বাফেলো মুসলিম সেন্টারে তাঁর জানাজা হয়। এতে অনেক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাঁকে বাফেলো হারলেম মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে।

আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না (কৃষক ও ফ্যামিলি কার্ড) যে, মূল্যস্ফীতি হবে। কাজেই মূল্যস্ফীতি হবে না বরং এই টাকা আমরা যাদের দেব- সেই সব কৃষক ও নারী নিশ্চয়ই সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে...
২১ মিনিট আগে
গত ৩০ মার্চ ই-মেইলে চিঠিটি পাঠানো হয়েছে বলে উল্লেখ রয়েছে। তবে জানতে চাইলে কোনো চিঠি পাননি বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
১ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৭ আগস্ট দুই বছরের চুক্তিতে মাহবুব মোর্শেদকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হলো এক বিরল নজির। দীর্ঘ ৫৩ বছরের পথচলায় এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি...
২ ঘণ্টা আগে