কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি নাগরিক বিক্ষোভ করেছে। এতে আমিরাতের আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কিছু বাংলাদেশিকে সাজা দিয়েছে দেশটি। বাংলাদেশ সরকারের অবস্থান তাদের পক্ষে নয় বলে স্পষ্ট করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আজ বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘সে দেশের (আরব আমিরাত) আইন অনুযায়ী বিচার হয়েছে। সেই রাষ্ট্র তাদের নিয়মে চলবে। সেখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। তবে আমি বলব, সেই দেশে বসবাস করে, সে দেশের আইন ভঙ্গ করেছে বলে তাদের শাস্তি হয়েছে, তাদের পক্ষে আমরা না। এটা কি বাংলাদেশ পাইছে? তাদের দেশ, তাদের আইন অনুযায়ী চলবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কতজনকে শাস্তি দেওয়া হয়েছে, এ বিষয়ে আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এ বিষয়ে আমি আজকে আবুধাবির রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি, তিনি বলেছেন, সঠিক তথ্য পেলে আমাদের জানাবে।’
বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘ভিসা বন্ধের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ডকুমেন্ট আসেনি। কোনো লিখিত অর্ডার আসেনি। আমরা আবুধাবির বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলাপ করেছি, তারা জানেন না। বাংলাদেশে আবুধাবির যে রাষ্ট্রদূত তাঁর সঙ্গে আলাপ করেছি, উনিও এখনো কিছু জানেন না। আসলে এখনো বন্ধ হয়নি। এখনো আমরা জানি না। সঠিক তথ্য আসলে আমরা আপনাদের (সাংবাদিকদের) জানাব।’
যারা বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াত-বিএনপির কিছু সমর্থক আবুধাবিতে এবং বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করেছে। তারা আইন অমান্য করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। দেশের ভাবমূর্তি নষ্ট করলে দেশের ক্ষতি হবে, এটা কারও কাম্য হতে পারে না। যারা দেশের ক্ষতি করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিল করতে হলে রাজনীতি করেন, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
২৭ মিনিট আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
৩১ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
১ ঘণ্টা আগে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে অন্তত ৩২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৯ জন কন্যাশিশু অর্থাৎ তাদের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল...
১ ঘণ্টা আগে