
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ঢাকা শহরের চলমান সাড়ে ৪ হাজার পুরোনো বাস বাতিল করা হবে। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বায়ুদূষণ ও ধুলাদূষণ কমাতে কাজ করা হচ্ছে। রাস্তার ডিভাইডারে গাছ লাগানো হবে। বুড়িগঙ্গা নদীও দূষণমুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। অর্থায়ন সাপেক্ষে এটি বাস্তবায়ন হবে।’
তিনি আরও বলেন, ‘শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। এ সমস্যার টেকসই সমাধানের জন্য শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়নও জরুরি। এ জন্য স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে আরও সক্রিয় হতে হবে।’
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনমসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন।
বক্তারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃ ব্যবহার ও রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দেন। তাঁরা নাগরিক সচেতনতার অভাব ও অব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। সংলাপে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা ও জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়।

পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অতীতের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উত্তরসূরি হিসেবেই বিবেচিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এ কারণে নাম নতুন হলেও বাহিনীটি আন্তর্জাতিক নজরদারি বা নিষেধাজ্ঞার ঝুঁকিমুক্ত থাকবে না...
২৯ মিনিট আগে
বেতন জটিলতায় পড়েছেন যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। দুই মাস বেতন না পাওয়ার পর তৃতীয় মাসেও জটিলতার আশঙ্কায় রয়েছেন তাঁরা। দ্রুত বেতনসংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন এই বিচারকেরা।
৫ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় ইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানব পাচার, অবৈধ প্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
৫ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের ওপর তেমন পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সে জন্য বাজার তদারকি বাড়াবে সরকার।
৬ ঘণ্টা আগে