
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রয়োজনীয় শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়ে এমপিওভুক্ত হতে না পারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার সুপারিশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে জ্ঞানভিত্তিক, দুর্নীতিমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কমিটির পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ডসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংসদীয় কমিটির সরেজমিন পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বলা হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ করার পরও বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত ২৫ হাজার শিক্ষকের মধ্যে অবসর ও কল্যাণ-সুবিধার ভাতা দেওয়ার কার্যক্রম নেওয়ায় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।
কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য রেজা কিবরিয়া, সেলিমুজ্জামান মোল্লা, জাহান্দার আলী মিয়া, তাহসিনা রুশদীর, বীথিকা বিনতে হোসাইন, মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ।

সংসদে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের (এপিবিএন) আলোচনায় এ অভিযোগ করেন রুমিন ফারহানা। এর আগে গতকাল বুধবার জাতীয় সংসদে
১ ঘণ্টা আগে
গণমাধ্যমের বলিষ্ঠ অবদানের কারণেই দেশে গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি আরও বলেছেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা চর্চায় বর্তমান সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
১ ঘণ্টা আগে
বিদ্যমান ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে বিলটি তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলটি নিয়ে জনতম যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়ে আলোচনায় অংশ নেন
১ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার পরিবর্তে লোকদেখানো তৎপরতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, যা সংকটকে আরও দীর্ঘায়িত ও জটিল করেছে।
১ ঘণ্টা আগে