ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গতকাল সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এখন পর্যন্ত ভারতে থাকলেও তিনি কোথায় যাবেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারত সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছেন, দেশটির সরকার হাসিনাকে অন্তর্বর্তী আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তীকালীন আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সান জানিয়েছে, এই সময়ের মধ্যে শেখ হাসিনা যাতে যুক্তরাজ্যে আশ্রয় পান, তা নিশ্চিত করতে তাঁকে যাবতীয় সহযোগিতা দেবে ভারত।
ডেইলি সানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি হবে সাময়িক, যতক্ষণ না তিনি যুক্তরাজ্যে চলে যেতে পারছেন তার আগ পর্যন্ত। এই শর্তেই তাঁকে ভারতে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় এবং তাঁর পরিবারের অন্য সদস্যরাও দেশটিতে থাকায় সেখানেই যেতে চান হাসিনা।
বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের এমপি। তিনি বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন কিছুদিন আগেই।
এদিকে ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে, নয়াদিল্লি ঢাকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে