মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় পতাকার নকশা প্রণয়নকারী বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। এ ছাড়া রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন সংগঠন শোক বিবৃতি দিয়েছে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এই শোক প্রকাশ করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী প্রয়াত শিব নারায়ণ দাশের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশের মানচিত্র সংবলিত পতাকা দিয়েই শুরু হয়েছিল স্বাধীনতার সংগ্রাম, যার নকশাকার ছিলেন শিব নারায়ণ দাশ। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।। তাঁর মৃত্যুতে জাতি একজন আদর্শবান দেশ প্রেমিককে হারাল।
এ ছাড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ তিনটি সংগঠন শিব নারায়ণের মৃত্যুতে শোক জানায়।
ঘাতক দালাল নির্মূল কমিটির শোকবার্তায় বলা হয়, ‘শিব নারায়ণ দাশের মৃত্যুতে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের এক বর্ণাঢ্য অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবার পাশাপাশি আমরা তাঁর পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্য ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’
সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতি বলেন, শিব নারায়ণ দাশের মৃত্যুতে জাতি আজ একজন দেশপ্রেমিক সূর্য সন্তানকে হারাল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অপর এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, শিব নারায়ণ দাশের মৃত্যুতে মহান স্বাধীনতা সংগ্রামের এক অনন্য সেনানীর প্রয়াণ ঘটল।
শিব নারায়ণ দাশ আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর এবং তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে