
রাজধানীর আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চারদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ইনুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালি জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৮ নভেম্বর এ মামলায় হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে আটক করে ডিবি পুলিশের একটি টিম। পরদিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা হত্যা হত্যা ও হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তারি ধারাবাহিকতায় চার দিন আগে কারাগার থেকে শিক্ষার্থী হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয় ইনুকে।

ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ১৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই আবেদন করে প্রসিকিউশন।
৩০ মিনিট আগে
এশিয়ার দেশগুলোর সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে টেকসই উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক। একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারত্ব রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
৩৮ মিনিট আগে
বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট বন্ধে বিমানের কার্গো হোল্ড থেকে লাগেজ বেল্ট পর্যন্ত পুরো যাত্রাপথ টার্মিনালের সিসিটিভি মনিটরে সরাসরি সম্প্রচার করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান।
১ ঘণ্টা আগে