
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের মানুষের নিজেদের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা দিতে তাঁর দেশ প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার দেশটির ২৪৮তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে ১৭৭৬ সালে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়া ও ভাগ্য নির্ধারণের জন্য মানুষ যে সংগ্রাম করেছে, তা থেকে সারা বিশ্বের মানুষ অনুপ্রেরণা নিয়েছে। এখনো নেয়। বাংলাদেশের জনগণকে তাঁদের মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে তিনি সংহতি জানাতে চান।
পিটার হাস এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংবিধান নির্মাতাদের মন্তব্য স্মরণ করেন। তাঁরা বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্রকে সুরক্ষিত ও অটল রাখার সংগ্রাম সব সময় সহজ ও মসৃণ হয় না। প্রত্যেক প্রজন্মকে এ ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও বর্তমানের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
দুই দেশের জনগণের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নিরাপদ জীবনযাপনেও মার্কিন সরকার সহায়তা দিতে চায় বলে জানান পিটার হাস।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দেশটিতে সম্মানজনক ফেরা নিশ্চিত করতে মন্ত্রী যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ কয়েকজন মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন রাজনীতিক, নেতৃস্থানীয় ব্যবসায়ী, বিদেশি রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

বীজ উইংয়ের মহাপরিচালক খোরশেদ আলম বলেন, কৃষিতে উৎপাদন বাড়াতে হলে বাংলাদেশকে ফরমাল সিড ব্যবস্থার দিকে যেতে হবে। যেসব বীজ পরীক্ষিত ও মান নিয়ন্ত্রিত, সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। বীজের মান নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদন ও ফলন বাড়ানোর পাশাপাশি কৃষিতে ঝুঁকিও কমানো সম্ভব হবে।
৩১ মিনিট আগে
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।
৬ ঘণ্টা আগে
মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
১৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
১৭ ঘণ্টা আগে