
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং আদালতে তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তাঁর জামিন নাকচ হওয়ার ঘটনাটি হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর উগ্রপন্থীদের হামলার ধারাবাহিকতায় ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া, লুটপাট ও মন্দিরে ভাঙচুরের অনেক ঘটনা লিপিবদ্ধ আছে।
ভারত বলছে, এটা দুর্ভাগ্যজনক যে, এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, অন্যদিকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে নিজেদের বৈধ দাবিগুলো তুলে ধরায় একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিবৃতিতে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আরজি জানানো হয়।
বিবৃতিতে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আরজি জানানো হয়।

বাসমালিকের কাছ থেকে প্রতিদিন ৩ থেকে ৫ হাজার টাকা জমা দেওয়ার চাপ থাকায় চালকেরা সড়কে অশুভ প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাঁর মতে, চালকদের নির্দিষ্ট বেতন দেওয়া গেলে এই প্রতিযোগিতা অনেকাংশে কমানো সম্ভব।
৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১ অক্টোবরের ফেনী সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। রেড ও ইয়েলো জোনে প্রবেশে লাগবে বিশেষ কার্ড। দুই উপজেলায় মোতায়েন থাকবেন পুলিশের দুই হাজারের বেশি সদস্য।
২১ মিনিট আগে
গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনো নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি
২ ঘণ্টা আগে