
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তাঁর দপ্তরে এই ডাকটিকিট উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তাঁর কিছু দাপ্তরিক কাজ সারেন।’
ডাকটিকিট উন্মোচনের সময়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাকসচিব আব্দুন নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডাকটিকিট উন্মোচনের পর প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের সভা। বিকেল ৪টায় এই সভা হবে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক করেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি এগিয়ে আনা হয়েছে।

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডিদের (এলজি) অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় এসব কথা বলেন মীর শাহে আলম।
২১ মিনিট আগে
বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে। এশিয়ার এই উত্থান বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে এশিয়ার আঞ্চলিক সরবরাহশৃঙ্খল ও বাজারের সঙ্গে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়াল
২৬ মিনিট আগে
ভারত-বাংলাদেশের সম্পর্ক শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, দুই দেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও আস্থাই এ সম্পর্ককে বিশেষ করে তুলেছে...
৩৯ মিনিট আগে
রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হয়ে উঠছে উল্লেখ করে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয় এবং এই সংকটের ভার চিরকাল বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়।
৫ ঘণ্টা আগে