
বাসায় দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) মারা গেছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তিনি জানান, দগ্ধ বাবুল কাজী বিকেলে মারা গেছেন। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় গত রাতে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রথম থেকেই আইসিইউতে ছিলেন তিনি। তাঁর চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
এর আগে গতকাল শনিবার (১৮ জানুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানী ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর রোডের এ–ব্লকের বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে দগ্ধ হন বাবুল কাজী।
বার্ন ইনস্টিটিউটে দগ্ধ বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী বলেন, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। সেখানে স্ত্রী কাজী নাদীরা ফারজানা এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। বাবুল কাজীর তৈরি পোশাকের ব্যবসা রয়েছে।
তিনি আরও জানান, বাবুল কাজীর ধূমপানের অভ্যাস ছিল। ভোরে বাথরুমে গিয়ে গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী।
বাবুলের ২০১৫ সালে লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে।

মাহদী আমিন বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বৈষম্য কিংবা বিভেদের শিকার হতে হবে না। প্রতিটি মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচবেন এবং সমান মর্যাদা নিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশ নেবেন।
২ ঘণ্টা আগে
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নামে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১৫ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
১৭ ঘণ্টা আগে