
বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে ফেরত আসা ব্যক্তিদের পরিবহনসহ তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়।
ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। অন্যদের মধ্যে কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের ২ জন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন।
চলতি বছরে এর আগে আরও ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।
ব্র্যাকের তথ্য অনুযায়ী, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৪ জন বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তাঁরা। অন্য পাঁচজনের মধ্যে দুজন সরাসরি এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে যান। এরপর সবাই যুক্তরাষ্ট্রে থাকার আবেদন করলেও আইনি প্রক্রিয়া শেষে তাঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, ব্রাজিলে বৈধভাবে কর্মী পাঠানোর অনুমতি দেওয়া হলেও তাঁরা আসলে কোথায় যাচ্ছেন—ব্রাজিল নাকি যুক্তরাষ্ট্র, সে বিষয়ে সরকার বা এজেন্সিগুলোর কোনো সতর্কতা ছিল কি? একেকজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফিরলেন। এর দায় কে নেবে?
শরিফুল হাসান আরও বলেন, যে এজেন্সিগুলো তাঁদের পাঠিয়েছে এবং অনুমোদনপ্রক্রিয়ায় যুক্ত ছিল, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। নতুন করে ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমতি দেওয়ার আগে সরকারের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
ফেরত আসা শ্রমিক ও বিমানবন্দর সূত্র জানিয়েছে, এ বছর বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের হাত-পায়ে শিকল পরানো হয়েছিল। তবে এবার সেই অবস্থা দেখা যায়নি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন দেশে অবস্থানকারী অনিয়মিত অভিবাসীদের নিয়মিত চার্টার্ড ও সামরিক ফ্লাইটে ফেরত পাঠানো হচ্ছে।
এর আগে গত ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তার আগে ৬ মার্চ থেকে ২১ এপ্রিল একাধিক দফায় আরও ৩৪ জন ফেরত আসেন।

কবর থেকে কঙ্কাল তুলে প্রক্রিয়াজাতের পর বিক্রির জন্য দখলে রাখার অভিযোগে গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আজ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন।
৮ মিনিট আগে
এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (১০ মার্চ) থেকে।
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তাঁর স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে