
সাংবাদিক শফিকুল আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের তাঁর নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টির সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা বেতন এবং অন্যান্য সুবিধাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
উল্লেখ্য, শফিকুল আলম আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান।

বরাবরের মতো এবারও কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গের অন্যতম প্রধান চামড়ার বাজার বগুড়া, পূর্বাঞ্চলের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের মেহেরপুরের গাংনী—সবখানেই চরম ক্রেতাসংকটে অবিক্রীত পড়ে রয়েছে হাজার হাজার পশুর চামড়া।
৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর প্রয়াত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সকলকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
৭ ঘণ্টা আগে