অনলাইন জুয়ার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করা হয়।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিগত সরকার ও বর্তমান সরকারকে আমরা সব সময়ই দেখেছি, অনলাইন জুয়ার জন্য আইন তৈরি ও বিধিবিধানের আওতায় ব্যবহারকারীদের শাস্তি দিতে তৎপর, কিন্তু সরকার তার অধীনস্থ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়দায়িত্ব ও ব্যর্থতা নিয়ে কখনো আলোচনা করেনি। এমনকি এ ব্যাপারে তাদের স্বচ্ছতা নিয়ে জবাবদিহি করে না। মাঝে মাঝে কিছু অভিযান পরিচালনা করা ছাড়া কিংবা ঢাকঢোল পেটানো ছাড়া বাস্তবে কিছুই হয় না। অনলাইন জুয়াকে কেন্দ্র করে নিঃস্ব হচ্ছে লাখ লাখ শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করা।’
সরকারের উদ্দেশে বার্তায় বলা হয়, ‘জুয়ার কনটেন্ট বা ব্যান্ডউইথ আমদানিকারক কে? বাজার সিন্ডিকেটের সময় আমরা বারবার বলি, আমদানিকারককে নিয়ন্ত্রণ করেন এবং পাইকারি পর্যায়ে নিয়ন্ত্রণ করা গেলে বাজার নিয়ন্ত্রণ হবে। ঠিক একইভাবে আপনি যদি সাবমেরিন কেব্ল এবং আইআইজি লেভেলে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আইএসপি, এমএফএস কিংবা মোবাইল অপারেটরকে দোষারোপ করে লাভ নেই। একইভাবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও ডট কোনোভাবেই দায় এড়াতে পারে না। নিয়ন্ত্রক সংস্থা সামাজিক দায়বদ্ধতার তহবিল সংগ্রহ করলেও জনসচেতনতা তৈরি করতে একটি পয়সাও খরচ করেনি আজ পর্যন্ত। একইভাবে তারা এসব লিংক বন্ধ করতে ব্যর্থ। তাই আমরা মনে করি, ব্যান্ডউইথ আমদানি ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে জনসচেতনতা তৈরি করতে ব্যর্থ হওয়ার দায় সরকার এড়াতে পারে না। শুধু আইন তৈরি করে কখনো অনৈতিক কাজ বন্ধ করা যায় না।’
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, ক্রিকইনফো থেকে জুয়ার ও ব্যাটিং বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। কিন্তু আপনি কি পর্নো সাইট বন্ধ করতে পেরেছেন? এসব সাইটে সব সময় জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হয়। আমরা এখন দেখছি, সরকারের কেউ কেউ মূল জায়গায় কাজ না করে ক্রেডিট নিতেই ব্যস্ত। তাই আমরা আহ্বান জানাচ্ছি, সঠিক পদক্ষেপ গ্রহণ করুন; জুয়া ও অনৈতিক কাজ বন্ধ করুন।’

জ্বালানি খাতের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে এলএনজি টার্মিনাল স্থাপনের বিভিন্ন প্রস্তাব সরকার পর্যালোচনা করছে। এসব উদ্যোগ জ্বালানি খাতের বহুমুখীকরণের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, খাদ্যশস্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে...
৪৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিষয়টি জানান ইসি সচিব।
১ ঘণ্টা আগে
ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ইলিশের বিচরণক্ষেত্রের নদীগুলোতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ড্রেজিং না হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ইলিশ স্রোতের বিপরীতে চলাচল করে। তাই নদীর প্রবাহ আরও
২ ঘণ্টা আগে
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে