ত্রয়োদশ জাতীয় সংসদের আজ রোববারের চলমান অধিবেশনের শেষ সময়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বাজেট আলোচনায় শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সময় কম দেওয়া, সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেওয়া, পয়েন্ট অব অর্ডার না দেওয়ায় তাঁরা সংসদ থেকে ওয়াক আউট করেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি হিসেবে দুটি বিল উত্থাপন করা হয়। বিল দুটি হলো—‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন ও পাবলিক এক্সামিনেশন (অফেনস্) (সংশোধন) বিল।
আগে নোটিশ না দিয়ে বিল দুটি আনায় বিল উত্থাপনে আপত্তি জানায় বিরোধী দল। তবে ডেপুটি স্পিকার কায়সার কামাল সময় মার্জনা করেছেন বলে জানান। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিল উত্থাপনের পর জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চান। ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, তাঁকে এ মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব না। এখন ৩০০ বিধিতে একটা বিবৃতি আছে। তিনি মির্জা ফখরুলকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান।
তখন মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের জন্য সুখবর আছে।’ ডেপুটি স্পিকর বলেন, ‘বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান!’
এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ‘ওয়াক আউট করলাম।’ এটা বলে তাঁরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
পরে মির্জা ফখরুল জানান, আগামীকাল বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার বৈঠক মুলতবি করেন।

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি, পরীক্ষার ডেটাবেইসে অননুমোদিত প্রবেশ, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ এবং সংগঠিত পরীক্ষা অপরাধের শাস্তির বিধান রেখে একটি বিল সংসদে উঠেছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল...
১ ঘণ্টা আগে
জুলাই যোদ্ধাদের জন্য বাজেটে বরাদ্দ রাখার প্রশংসা করে বিগত ১৭ বছরে নির্যাতিত বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের জন্যও বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন...
১ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের জন্য বিরোধী দল জামায়াতে ইসলামীকে ক্ষমা চাইতে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এখনো সময় আছে, ভেবেচিন্তে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে আমাদের ও বাংলাদেশকে জানানো উচিত।’
২ ঘণ্টা আগে
‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। প্রকল্পটির আওতায় প্রত্যেক সংসদ সদস্যকে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে...
৩ ঘণ্টা আগে