বিদেশ ভ্রমণ

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে মানি চেঞ্জারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো একজন বিদেশগামী নাগরিককে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে। এত দিন এ সীমা ছিল ২ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে একবারে বিক্রির সীমা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, একজন গ্রাহকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ তাঁর ভ্রমণ কোটার পরিমাণ এবং সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য ও ব্যবহারযোগ্য মুদ্রার নোট ও মুদ্রা আকারে বিক্রি করা যাবে।
আগের নিয়মে একজন ভ্রমণকারী মানি চেঞ্জারের কাছ থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার নগদ নিতে পারতেন। নতুন সিদ্ধান্তে সেই সীমা ১ হাজার ডলার বাড়িয়ে ৩ হাজার ডলার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণের আগে প্রয়োজনীয় নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে ভ্রমণকারীদের সুবিধা বাড়বে। একই সঙ্গে ব্যক্তিগত ভ্রমণ কোটার আওতায় মানি চেঞ্জারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে আরও নমনীয়তা তৈরি হবে।

যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করতে নির্দিষ্ট বাস স্টপেজ তৈরি ও উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় উন্নয়নকাজের বিবরণসহ বাস স্টপেজের তালিকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পাঠানো হবে।
৩৭ মিনিট আগে
ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে তীব্র জনবলসংকট চলছে। অনুমোদিত ৬৪টি পদের মধ্যে ৫৯টিই শূন্য। অর্থাৎ মোট পদের প্রায় ৯২ শতাংশই বর্তমানে শূন্য রয়েছে। দেশের সাত বিভাগে নমুনা সংগ্রহ ও স্ক্রিনিং হলেও পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইলিং হয় শুধু ঢাকার জ
২ ঘণ্টা আগে
ঢাকা ও চট্টগ্রামে প্রতিবাদ বিক্ষোভ ও পুলিশের লাঠিপেটার মধ্যেই গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) তুলে দেওয়া হলো সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে। বেলা ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ দপ্তরের অডিটরিয়ামে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
২ ঘণ্টা আগে
প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি বাড়ানোর লক্ষ্যেই এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগে