
শিল্প ও রেলপথ মন্ত্রণালয়কে সচিবালয়ের ভেতরে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সচিবালয়ের একটি ভবনের দুটি তলা এ দুই মন্ত্রণালয়ের মধ্যে বরাদ্দও দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় দুটির কর্মকর্তারা বলছেন, পুরো মন্ত্রণালয় এক স্থানে থাকলে কাজের গতি থাকবে। আংশিক গেলে কাজে বিঘ্ন ঘটবে।
শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক চিঠিতে সচিবালয়ের ভেতরে বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের নিয়ন্ত্রণে থাকা ৬ নম্বর ভবনের ১৩ তলার পূর্ব দিকের অংশ খালি থাকা সাপেক্ষে শিল্প মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়। একই তলার পশ্চিম পাশের অংশ দেওয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয়কে।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) নূরুজ্জামান বলেন, তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সচিবালয়ের ভেতরে অফিস হোক। তবে যেসংখ্যক কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে, এতে শুধু উপদেষ্টা ও সচিবের দপ্তর করা সম্ভব। আর বরাদ্দপত্র হাতে পেলেও কক্ষগুলো এখনো তাঁরা বুঝে পাননি। এখনো কক্ষগুলোতে মন্ত্রিপরিষদ বিভাগের মালপত্র রয়েছে। কক্ষের দখল পাওয়া গেলে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিল্প মন্ত্রণালয়ের একজন সহকারী সচিব বলেন, উপদেষ্টা ও সচিবের অফিস এক স্থানে হলে অন্য স্থানে বসা কর্মকর্তাদের মধ্যে কাজের গতি কমে আসবে। পুরো মন্ত্রণালয়ের সবগুলো শাখা-অধিশাখাকে স্থানান্তর করা হলে তাঁদের কোনো আপত্তি থাকবে না।
রেলপথ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, একটি মন্ত্রণালয়কে সম্পূর্ণ একটি তলা বরাদ্দ দেওয়া হলে ভালো হতো। কিন্তু তা দুটি মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ায় শুধু মন্ত্রণালয় দুটির উপদেষ্টা এবং সচিবরা অফিস করতে পারবেন। অন্য কর্মকর্তা এবং শাখাগুলোর সহায়ক কর্মকর্তা-কর্মচারীরা বসতে পারবেন না। তাঁদের অন্যত্র থাকতে হবে। এতে কাজের গতি কিছুটা মন্থর হতে পারে।
তবে এর একটি সুবিধার দিকও রয়েছে বলে মনে করা হচ্ছে। মন্ত্রণালয়ের অবস্থান সচিবালয়ের বাইরে থাকায় তদবিরকারী বা সাক্ষাৎ প্রার্থীর অনেক ভিড় থাকে। এতে কাজে বিঘ্ন হওয়ার পাশাপাশি অযাচিত সুপারিশের চাপ সামলাতে হয়। দপ্তর সচিবালয়ে এলে তা থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ৬ নম্বর ভবনে আংশিক বরাদ্দ দিয়েছে। তবে এখনো কক্ষগুলো বুঝে পাওয়া যায়নি। বুঝে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
৪ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে....
৬ ঘণ্টা আগে
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদের একটি সংবিধান আছে, যা সব আইন ও বিধির মূল ভিত্তি। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সেই আইনের শাসন নিশ্চিত...
৬ ঘণ্টা আগে