
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৩ আগস্ট পর্যন্ত চলবে। ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।
আজ রোববার (২৫ মে) পিএসসি এই পরীক্ষার সূচি প্রকাশ করে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সূচি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
পিএসসি জানিয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং অন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।
এর আগে ২১ মে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখে স্থগিত করা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করেছিল পিএসসি। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল দুই দফায় প্রকাশ করার পর মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হন।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল, যেখানে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছরের ৯ মে প্রকাশিত প্রাথমিক ফলে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হন।
গত বছরের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর উদ্ভূত অস্থিরতার কারণে ২৫ আগস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।
তবে ‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে পুনরায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত ১৮ নভেম্বর পিএসসি ঘোষণা দেয়। এরপর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে যুক্ত করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল গত ২৭ নভেম্বর (২০২৪) প্রকাশ করা হয়।
এরপর গত ২৪ মার্চ (২০২৫) কমিশন ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল। কিন্তু সেবারও প্রার্থীদের আন্দোলনের মুখে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল। অবশেষে, আজ নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো।

ডেঙ্গু নির্মূলে ইতিহাস পর্যালোচনা করে বাস্তবভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, প্রায় দুই হাজার বছর ধরে মানুষ ডেঙ্গুর সঙ্গে লড়াই করছে।
১৮ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। রায় ঘোষণার জন্য আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
২ ঘণ্টা আগে
সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে, সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
৪ ঘণ্টা আগে