
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় দুটি সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে বাংলাদেশ ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ১৫তম স্থান অর্জন করেছে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১,৪০০ প্রতিযোগী ৬৪টি দক্ষতা পেশায় অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সাধারণ সভায় প্রতিটি দেশের প্রতিযোগীদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে স্ব-স্ব দেশের ডেলিগেশন হেড-এর মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় বেষ্ট অব নেশন প্রতিযোগী। পরবর্তীতে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সাধারণ সভায় সকল দেশের নির্বাচিত প্রতিযোগীদের ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে বেষ্ট অব নেশন স্বীকৃতির জন্য চূড়ান্ত করা হয়।
বাংলাদেশের প্রতিযোগী মাশফি রেজোয়ান সৈকত চূড়ান্তভাবে বেষ্ট অব নেশন স্বীকৃতির জন্য নির্বাচিত হন। পরে কম্পিউটার সফটওয়্যার টেস্টিংয়ে অংশ নেওয়া সৈকতকে সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বেষ্ট অব নেশন স্বীকৃতি প্রদান করা হয়।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

বাংলাদেশ রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতাদের হালনাগাদ হারে লাইসেন্স ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই এ ফি পরিশোধ করা যাবে...
২৭ মিনিট আগে
প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ নিয়ে সম্পাদকসহ গণমাধ্যমের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আইনটি কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
১ ঘণ্টা আগে
জেনারেল ওয়াকার-উজ-জামান মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও যন্ত্রপাতির মেরামত এবং রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তাঁর উপপ্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, এটি ছিল বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা...
২ ঘণ্টা আগে