
‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’—এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এ বছরের জাতীয় ভোটার দিবস। আজ বুধবার সকাল ৮টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় ভোটার দিবস উদ্যাপন। নির্বাচন কমিশনের এই আয়োজন শুরু হয় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। পরে শোভাযাত্রাটি শেষ হয় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে।
শোভাযাত্রা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বুলি নয়। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’
এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয়ে সিইসি বলেন, ‘যেকোনো অঙ্গীকার অর্থবহ এবং সেই অঙ্গীকার অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন ও ধারণ করতে হবে।’
শোভাযাত্রায় অংশ নেন নবনিযুক্ত অন্য কমিশনাররাও। এই আয়োজনে ইসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুধবার বিকেলে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেছে সংস্থাটি।
২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্যাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। জাতীয় ভোটার দিবস ‘খ’ শ্রেণিভুক্ত একটি দিবস। প্রমোশন ক্যাম্পেইন সংক্রান্ত দিবসগুলো ‘খ’ শ্রেণিতে থাকে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বাংলাদেশ থেকে যাওয়া ও বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬১টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
৩ ঘণ্টা আগে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়...
৩ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়...
৫ ঘণ্টা আগে