ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এবং দু’জন সহকারী কমিশনারকে (এসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে বিশেষায়িত ইউনিট সোয়াটে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
১৭ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানেরে সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেল এই দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রায় ৮০ ভাগ মানুষ ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে এবং নেতিবাচক অবস্থান রাখেন। বিপরীতে দেশের প্রায় ১৩ শতাংশ মানুষ ইসরায়েল রাষ্ট্রের প্রতি সমর্থনসূচক বা ইতিবাচক অবস্থান রাখেন। এমনটাই উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে। এতে মোট ৩৬টি দেশ ও অঞ্চলে...
২ ঘণ্টা আগে
আলী আকবর খান ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে কর্মজীবনে তিনি দীর্ঘ সময় বঞ্চনার শিকার হন। ২০০৮ সালের নির্বাচনের পর তাঁকে ওএসডি করা হয় এবং ২০২২ সালের এপ্রিলে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
৫ ঘণ্টা আগে