
অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে রয়েছে। এ মন্তব্যের ব্যাখ্যা চাইলে তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল। এখন তেমনটা নেই। সরকার চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে।
আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ কথা বলেন।
প্রতিবেশী দুই দেশের (ভারত ও মিয়ানমার) সঙ্গে শীতল সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক রিএডজাস্টমেন্টের পর্যায়ে আছে। রোহিঙ্গা বিষয়টি ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো সমস্যা নেই।
চীন ও পাকিস্তানের সঙ্গে সম্প্রতি পররাষ্ট্রসচিব পর্যায়ে কুনমিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। দেশ দুটির সঙ্গে কোনো জোট গঠন করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কোনো জোট গঠন করছি না আমরা।’
বৈঠকটি হয়েছিল কর্মকর্তা পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে নয়—এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, বৈঠকটি আনুষ্ঠানিক কোনো কাঠামোর আওতায় হয়নি। সেখানে যোগাযোগসহ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জোট নিয়ে কোনো আলোচনা হয়নি।
তৌহিদ হোসেন জানান, এ ধরনের বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে হরহামেশা হয়ে থাকে। কুনমিংয়ের বৈঠকটি নিয়ে যেসব কথা হচ্ছে, তা দেশগুলোর নামের কারণে। এ বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়ার কিছু নেই। এ বৈঠকের তেমন বিশেষত্ব নেই, এমনটা বোঝাতে চেয়ে তিনি বলেন, ভারতও যদি নেপালসহ একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, বাংলাদেশ তা করবে।
ভারতের দিক থেকে অভিযোগ করা হচ্ছে, দেশটিকে টার্গেট করে কুনমিংয়ের ত্রিপক্ষীয় উদ্যোগটি নেওয়া হয়েছে, এমন অভিযোগ উড়িয়ে দিয়ে উপদেষ্টা বলেন, অবশ্যই অন্য কোনো দেশকে টার্গেট করে বৈঠকটি করা হয়নি।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরান থেকে রওনা হওয়া ২৬ জন বাংলাদেশি আজ পাকিস্তানে পৌঁছাবেন। পাকিস্তান সরকার তাঁদের করাচি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবে। এরপর তাঁরা আকাশপথে দেশে ফিরবেন। যুদ্ধবিরতি হওয়ায় আপাতত অনেকে আর দেশে ফিরতে চান না।

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি নিয়ে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের পর আগামীকাল বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক...
১১ ঘণ্টা আগে
অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় আজ মঙ্গলবার অবসরে যান তিনি। এদিন তাঁর শেষ কর্মদিবসে আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়...
১৩ ঘণ্টা আগে
গত কয়েক দিনের অতিবৃষ্টির ফলে সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাস অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (জামায়াত) সাইফুল আলম মিলন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন সাইফুল আলম...
১৩ ঘণ্টা আগে
বাস্তবতার নিরিখে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞান ইত্যাদিসহ জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি, জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ
১৪ ঘণ্টা আগে