Ajker Patrika

বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইট বাড়ানোর প্রস্তাব চীনা রাষ্ট্রদূতের

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইট বাড়ানোর প্রস্তাব চীনা রাষ্ট্রদূতের
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে চীনের বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে আজ বুধবার দুপুরে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পর্যটন খাতের উন্নয়নে দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাত বিশেষ করে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগে চীনের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া প্রয়োজনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বাংলাদেশ ও চীন যৌথভাবে পর্যটন খাতে কাজ করতে পারে বলেও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ আশা প্রকাশ করে, বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইট বৃদ্ধি পেলে দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হঠাৎ বাড়তি রড-সিমেন্টের দাম

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

হরমুজ প্রণালিতে মাইন বিছানো শুরু ইরানের, নজিরবিহীন পরিণতির হুমকি ট্রাম্পের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত