
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানানোর পর মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা।
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে দেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। বেলা ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মুক্তিযুদ্ধে বিজয়ের পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। দীর্ঘ সাড়ে ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান।

মন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বড় শ্রমবাজার মালয়েশিয়ায় সরকারিভাবে কোনো কর্মী পাঠানো হয় না। তবে, মালয়েশিয়াসহ পৃথিবীর যেকোনো দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে।
৪২ মিনিট আগে
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় একটি উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
১ ঘণ্টা আগে
চিফ হুইপ বলেন, অতীতে এমন আইন করা হয়েছিল, যার ফলে কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানতকারীরা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ফেরত পেতেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কেন এ ধরনের আইন করা হয়েছিল এবং কেন জনগণকে তা মেনে নিতে বাধ্য করা হয়েছিল? তাঁর মতে, ব্যাংকিং খাতকে কার্যত ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন রাষ্ট্রের ১৮ জন আইন কর্মকর্তা। তাঁদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। আজ মঙ্গলবার তাঁরা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথক পদত্যাগপত্র জমা দেন। সাবেক অন্তর্বর্তী সরকারের সময় তাঁরা নিয়োগ পেয়েছিলেন। তাঁরা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে