
‘আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়গুলোতে সেনা মোতায়েন করা হবে’— সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েন বা দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে সশস্ত্র বাহিনী বিশ্বাস করে এবং নির্বাচনে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানায়।

খাল খননের কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
২ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি এ পদে সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। গত রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
২ ঘণ্টা আগে
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
আরও ১৪ জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে দুই দফায় ৫৬ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী...
৩ ঘণ্টা আগে