আফ্রিকা মহাদেশের ৭ দেশ থেকে ফিরে আসা যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) থেকে এ আদেশ কার্যকর হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টিন করতে হবে। বাংলাদেশের উদ্দেশে রওনার আগেই হোটেল বুকিং করতে হবে। যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসতে হলে যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে।
এছাড়া আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে। কোনোটির ফলাফল পজিটিভ এলে তাঁকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। পরে বিশ্বের প্রায় ২০টি দেশে এ ধরনের অস্তিত্ব পাওয়া গেছে। বাংলাদেশে এখনো কারো শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়নি।

এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ! যদিও ১০টি উড়োজাহাজ বড় চুক্তি, কিন্তু এটা আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপীয়দের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যাওয়ার জন্য আলোচনায় যুক্ত হতে বাংলাদেশ ইচ্ছুক। এটা খুবই গুরুত্বপূর্ণ...
২ মিনিট আগে
সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলাটি তদন্ত করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত রোববার মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় তিনজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
৩ মিনিট আগে
রাজধানী শেরেবাংলা নগর থানায় দায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন।
২৪ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।
১ ঘণ্টা আগে