
চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায় না। আজ বুধবার বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানির সূচনা করতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা জানান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে চীনের সামরিক ঘাঁটি করার আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়। এ প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত এ কথা বলেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে চলমান অস্থিতিশীলতার উল্লেখ করে ইয়াও ওয়ান বলেন, চীন সমমর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার ভিত্তিতে পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চায়।
দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য না থাকার বিষয়টি স্বীকার করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে চীন আম নিচ্ছে। এ বছর ১০০ টন আম নেওয়া হবে। একইভাবে বাংলাদেশ থেকে অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়ানো ও দুই দেশের কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে এ ভারসাম্যহীনতা কিছুটা কমানো যেতে পারে।
ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশ থেকে ইলিশ মাছ, পেয়ারা ও কাঁঠালসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির সুযোগ পরীক্ষা করছে।
রাষ্ট্রদূত জানান, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দেশটির শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের একটি দল শিগগির বাংলাদেশ সফর করবে। এতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ বাড়বে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, চীন বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানো অব্যাহত রাখবে।

পাশাপাশি শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, পাঠ্যসূচিতে শিশু অধিকার ও আত্মরক্ষামূলক শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ সম্পর্কে শিশুদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
২ মিনিট আগে
কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে অন্তত আটটি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে শুধু বুড়িমারী এক্সপ্রেস নির্ধারিত সময়ে যেতে পারেনি। ফলে প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীরা গরমে দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা বেশি কষ্টে পড়েছে।
১৫ মিনিট আগে
সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর বেলা ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। ট্রেনের সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনার ১৭ বছর পরও দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠন হয়নি। বিশেষ করে অধিকাংশ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কমিটি নেই।
৭ ঘণ্টা আগে