
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন একজন ভুক্তভোগী। ভুক্তভোগীর নাম আরিফ বাকের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানায় অভিযোগ করেছেন তিনি।
জানা গেছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী সশরীরে গুলশান থানায় উপস্থিত হয়ে লিখিত আবেদন জমা দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইভ্যালিতে মোট তিন লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য বা টাকা বুঝে পেতে কয়েকবার প্রতিষ্ঠানটির দ্বারস্থ হন ভুক্তভোগী আরিফ বাকের। সবশেষ গত ১০ সেপ্টেম্বর পাওনা টাকা বুঝে পেতে কয়েকজন বন্ধু মিলে ইভ্যালির অফিসে যান তিনি। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল উত্তেজিত হয়ে তাঁর কক্ষ থেকে বের হয়ে বাকের ও তাঁর বন্ধুদের প্রাণনাশের হুমকি দেন। সেখানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনও উপস্থিত ছিলেন বলে লিখিত অভিযোগ থেকে জানা গেছে।
অভিযোগ থেকে জানা গেছে, এসময় শামীমা নাসরিনও তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার, ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্ত শেষে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হতে পারে।
গুলশান থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান জানান, একজন ভুক্তভোগী ইভ্যালির এমডির বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। প্রতিষ্ঠানটির অফিস ধানমন্ডি থানা এলাকায় আর ভুক্তভোগীর বাসা গুলশান এলাকায়। তাঁর কাছ থেকে অভিযোগের একটি কপি আমরা রেখেছি। সকালে জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি দেখে সিদ্ধান্ত জানাবেন।
এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গণমাধ্যমে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান।
হাফিজ বলেন, ১০টি ই–কমার্স প্রতিষ্ঠানের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া হয়েছিল। একটি পাওয়া গেছে। বাকিগুলোর তথ্যও আসবে। বৈঠকে ধামাকা, ই–অরেঞ্জ ইত্যাদির কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ১১ দিনে ৩৬৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় এসব ফ্লাইট...
১৯ মিনিট আগে
মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ে চালকদের সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ মঙ্গলবার বিপিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীরা পাইলটিং পর্যায়ে মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে ভাতাপ্রাপ্ত হবেন এবং পরে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত নেবে সরকার। তার আগে অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সারসংক্ষেপ আকারে সিদ্ধান্ত জানাতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে