
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব আবারও পুনর্বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস রেখেছে ৬টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব।
এগুলো হলো– ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. খাদ্য মন্ত্রণালয়; ৫. জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্ৰণালয় এবং ভূমি মন্ত্রণালয়।
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্ৰণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন।
জানা গেছে, আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ১৬ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তিনি। এরপর অন্তর্বর্তী সরকারে যুক্ত হন আরও চার উপদেষ্টা।
গত ৮ আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ছিল ২৭টি মন্ত্রণালয়। পরে চার নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে এবার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। আজ আবারও দায়িত্ব নতুন করে বণ্টন করা হলো।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৩ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী কমিটিকে জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশের নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ করা হয়নি। নিরপেক্ষভাবেই তারা নিয়োগ দিয়েছে। বৈঠকে বিরোধী দলের দুজন সদস্য উপস্থিত থাকলেও পুলিশের নিয়োগ নিয়ে তাঁরা কথা বলেননি বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির মনোনয়ন জমা দেওয়া শেষে অলি আহমেদের দ্বিতীয় মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মৎস্য উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সাফল্য, মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এবারের আয়োজন।
৩ ঘণ্টা আগে