ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উফ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি উন্নয়ন কর দিতে মানুষ ভুলে গেছে। জলমহাল বালুমহাল নিয়ে প্রায়ই আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। তবে আধুনিকায়ন হওয়ার ফলে পূর্বের বছরের তুলনায় এ বছর ৩০% বেশি ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে।’
সিনিয়র এই সচিব আভিযোগ করেন কর মেলা, ভ্যাট মেলা, বৃক্ষ মেলা, কৃষি মেলা প্রভৃতি মেলা অনুষ্ঠিত হলেও রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে তা করা হয় না। এই লক্ষ্যে এবারের ভূমি সপ্তাহে ভূমিসেবার দিকগুলোর সঙ্গে করের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সভায় ভূমি সপ্তাহের সম্ভাব্য তারিখ ২৫-২৯ মে নির্ধারণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান; সায়মা ইউনুস, অতিরিক্ত সচিব (জরিপ ও সায়রাত অনুবিভাগ); ড. মো. মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (প্রশাসন); মো. আব্দুর রউফ এনডিসি, অতিরিক্ত সচিব (আইন অনুবিভাগ); মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ); মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ)সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
গত বছরের থেকে খরচ বাড়িয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ বুধবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার হজ প্যাকেজগুলোর ঘোষণা দেন।
৩৯ মিনিট আগে
বৈঠকে বিটিএমএর নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
৪২ মিনিট আগে
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছ
১ ঘণ্টা আগে