
ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা ও বিক্ষোভের কারণে সংগঠনটির নেতা-কর্মীদের ধরপাকড় প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ মতপ্রকাশে স্বাধীনতা, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিসহ মৌলিক সব ধরনের অধিকার ভোগ করবে।’
গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ছাত্রলীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মিলার এসব কথা বলেন। এই ব্রিফিং দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিক্ষোভে অংশ নেওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে। পুলিশ এই আইন ব্যবহার করছে ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারে। রাজনৈতিক কার্যক্রম এবং বাগ্স্বাধীনতার চর্চায় এই প্রভাবকে কীভাবে দেখছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশে বাধাহীনভাবে রাজনীতির চর্চা এবং নাগরিক স্বাধীনতা রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়ার কথা যুক্তরাষ্ট্র কি বিবেচনা করছে?
এই প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ তাদের মতপ্রকাশ করতে পারবে, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিসহ মৌলিক সব ধরনের অধিকার ভোগ করবে। ক্ষমতায় যারা থাকুক না কেন, সব সময় এই চর্চা থাকবে। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে বহুবার এটা বলেছি। এ ছাড়া বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে যখন বৈঠক হয়েছে, তখনো এই প্রসঙ্গে বলা হয়েছে।’
এ ছাড়া আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, সম্প্রতি পুলিশের উপপরিদর্শক পদে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রার্থীসহ সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিভঙ্গির আলোকে এমন বৈষম্যের বিষয়ে পররাষ্ট্র দপ্তর কি কোনো পদক্ষেপ নেবে?
এ প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘এই এ-সংক্রান্ত কোনো প্রতিবেদন দেখিনি। তবে আমরা বিশ্বাস করি এবং আমাকে এটা বলতে হবে, আমরা অবশ্যই এই ধরনের ধর্মীয় বৈষম্যের বিরোধিতা করি। সেটা বাংলাদেশে হোক আর অন্য যেকোনো দেশে হোক।’

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দেশটিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা-চক্রের আয়োজন করেছেন। খলিলুর রহমানের এ সরকারি সফরকে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কের জন্য ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।
১২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছু সংবাদ হতে পারে না, সেটি কেবল মতামত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে এবং অ্যাক্টিভিস্টের ভূমিকায় যাওয়া উচিত নয়।
১৯ ঘণ্টা আগে
বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
১৯ ঘণ্টা আগে