
শর্ত মানলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, সেখানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যাঁরা বাংলাদেশে আছেন, তাঁদের অনেকেই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বা অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার সেই সুযোগ দেবে কি না? যেহেতু নির্দলীয় নির্বাচন হতে যাচ্ছে; এ বিষয়ে সরকারের অবস্থান কী?
জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট (অংশগ্রহণ) করতে চান, করতে পারেন। কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু তিনি তাঁর ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো যদি বলেন, সেটা প্রবলেম হবে।’
যদি নির্বাচনে আসা কারও আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থাকে, তাহলে কী হবে? এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের পোস্ট পজিশন, সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’
আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা থাকলে তিনিও কি নির্বাচনে অংশ নিতে পারবেন, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘মামলা থাকলেও তো জাতীয় সংসদ নির্বাচন করা যায়। এমনকি মামলা থাকা বা জেলে থাকার পরও। কারণ, সংসদ নির্বাচনের অযোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, দুই বছরের দণ্ডপ্রাপ্ত হতে হবে, নৈতিক স্খলনজনিত অপরাধ। এর আগপর্যন্ত আপনি তো নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন।’

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ঘাটতি ও পুঞ্জীভূত ঋণের বিস্তারিত চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, ডলারের অবমূল্যায়ন
১০ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের সাজা অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পৌঁছেছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল থেকে এই নথি হাইকোর্টে পাঠানো হয়।
৩০ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে...
৪০ মিনিট আগে
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন নিয়ে বিভিন্ন মহলে যে আলোচনা হয়েছে, তা সংস্থাটিকে অনুপ্রাণিত করেছে।
১ ঘণ্টা আগে